'নবাব' ও 'বস ২'-এর জন্য সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌথ প্রযোজনার নিয়ম ‘অমান্য’ করায় সেন্সর বোর্ডে আটকে গেছে ঈদের ছবি নবাব ও বস ২। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সমিতি। গত রোববার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠন দুটির নেতাদের সঙ্গে এই সংবাদ সম্মেলনে অংশ নেন শাকিব খান, ফেরদৌস, আরিফিন শুভ, রোশান, অমিত হাসান, নাদের চৌধুরী, পিয়া বিপাশা, জলি, মিষ্টি জান্নাত, বিপাশা কবির প্রমুখ।